প্রেয়সী ওই শোনা যায় গো বাঁশি
নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি
অমিয়া বরিষণ করে রাশি কুলনাশি
প্রাণ লইয়া মর টান দিয়াছে লাগিয়াছে বরশি
নবঘন বারি বিনে চাতকিনী চাতকিনী পিপাসী
আর ধৈর্য ধরিতে নারি করিয়াছে উদাসী
সাধ করে সঙ্গে গো যাইতাম হইয়ে শ্যামের দাসী
শ্রী রাধারমণে ভণে কৃষ্ণ অভিলাষী
Discussion
Public comments for Preyosi Oi Shona Jay Go Bashi are available on the discussion page.
View discussion