শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না
পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না।
যাইতে যমুনার জলে বাঁশি বাজায় কদমতলে
হাসি হাসি বাজায় বাঁশি গৃহে যাইতে প্ৰাণ চলে না।
কারিগরে কোন বা কলে গড়ছে রূপ এমন কলে দে
খলে যায় মন ভুলে ত্রিভঙ্গ কালিয়া সোনা।
ভাইবে রাধারমণ বলে পিরিতে দুৰ্দশা মিলে
পিরিত ধরি রাখতে পারলে একে লাভ তিনদুনা।
Discussion
Public comments for Shyamrup Amar Noyone Lagilo are available on the discussion page.
View discussion