প্রিয় তব গলে দোলে যে হার কুড়িয়ে পাওয়া,
ও যে হার নহে, হৃদয় মোর হারিয়ে যাওয়া॥
তোমারই মতন যেন কাহারা সনে
সেদিন পথে চোখোচোখি হল গোপনে,
মন চকিতে হরিল যে সেই চকিত চাওয়া॥
ছিল চৈতালি সাঁঝ, তাহে পথ নিরালা,
ছিনু একেলা আমি, চলে একেলা bala,
বহে ঝিরি ঝিরি ধীরি ধীরি চৈতি-হাওয়া॥
চাহিল সে মুখে মোর ঘোমটা তুলে,
তার নয়নে ও ঘটে জল উঠিল দুলে, –
আমি চেয়ে দেখি মোরও আঁখি সলিল-ছাওয়া॥
Discussion
Public comments for Priyo Tobo Gole Dole Je Haar Kuriye Paowa are available on the discussion page.
View discussion