Back to Library
Melancholic

প্রস্থান-২ (বিষাদসিন্ধু) Prosthan-2 (Bishadsindhu)

Shohortoli

Prosthan-2 (Bishadsindhu) lyrics by Shohortoli (2021). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2021

গীতিকার
তপন মাহমুদ
কণ্ঠশিল্পী
মিশু
ধরণ
আধুনিক
Lyrics

চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ
জানালার শিকে, তোমার চাহনি ফিকে
বিষাদ-সিন্ধু লেখো নীরবে…

বুকে ধরে ভিসুভিয়াস, মিটবে না এই পিয়াস
সূর্য কি ভিজতে পারে সাগরের জলে?

কথন:
কতটা কাতর হতে পারো এই প্রস্থানে?
প্রতীক্ষার শেকড়-প্রোথিত অতলান্তিক অনিশ্চয়তায়,
কতগুলো অপেক্ষার কবর দিলে?
হিমালয়সম-আত্মার আত্মহুতি কি হয় বারান্দার বনসাইয়ে!
ইথারে পেতোনা কান, ফিস্-ফিসানির বান, আস্টেপৃষ্ঠে বাঁধবে তোমায়।
ভুলেও যেওনা পুরোনো নীল খামের গন্ধ নিতে,
এক-একটা নি:শ্বাস খুন করবে তোমায়, যত্ন করে।

গান:
বাড়িয়ে মায়ার হাত, দিয়োনা আর ডাক
মায়াবী শব্দ, বাসা বাঁধবে, গিরিখাতে
ঘুরে-ঘুরে আসবে ফিরে…

খসে পড়া তারার খবর রাখেনা কভু আকাশ,
দীর্ঘনিশ্বাস মেলায় কি বাতাসে?

কথন:
শোনো, পৌন:পুনিকের মতো ভবঘুরে হয়োনা কখনো,
বিচার ছাড়াই শূলে চড়বে প্রতিদিন, নিয়ম করে!
মুঠোচিঠি বা মুখবই, কি-বোর্ডে ফোটা খই; অন্তর্জালে ফেলোনা জাল,
ঝাঁকে-ঝাঁকে পিরানহা-পিক্সেল গোগ্রাসে গিলবে তোমায়।
শুধু সাজাপ্রাপ্ত কয়েদীর মতো দেয়ালে হিসেব রাখো,
শতay সাধুর ন্যায় ধ্যানমগ্ন হও;
যাই বলিনি, বলেছিলাম আসছি;

হ্যাঁ, আসছি…

Read in Banglish
Chokhe dhore chayapoth, cheye robe kotopoth Janalar shike, tomar chahoni phike Bishad-sindhu lekho nirobe… Buke dhore Vesuvius, mitbe na ei piyas Surjo ki bhijte pare sagorer jole? Kothon: Kotota kator hote paro ei prosthane? Protikkhar shekor-prothito otolantik onishchoitay, Kotogulo opekkhar kobor dile? Himaloyshom-atmar atmohuti ki hoy barandar bonsaie! Ithare petona kan, phis-phisanir ban, ashteprishte badhbe tomay. Bhuleo jeona purono nil khamer gondho nite, Ek-ekta nishshash khun korbe tomay, jotno kore. Gan: Bariye mayar hat, diyona ar dak Mayabi shobdo, basha badhbe, girikhate Ghure-ghure ashbe phire… Khose pora tarar khobor rakhena kobhu akash, Dirghonishshash melay ki batashe? Kothon: Shono, pouno-puniker moto bhoboghure hoyona kokhono, Bichar charai shule chorbe protidin, niyom kore! Muthochithi ba mukhboi, keyboard-e phota khoi; ontorjale phelona jal, Jhake-jhake piranha-pixel gograshe gilbe tomay. Shudhu sajaprapto koyedir moto deyale hisheb rakho, Shotay shadhur nyay dhyanmogno ho-o; Jai bolini, bolechhilam ashchhi; He, ashchhi…

Related songs

More songs you may enjoy.

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Melancholic

Nilika

নীলিকা

Shohortoli

"একটু পরে বইবে নদী, কপোল বেয়ে; জমাট শোকের একলা পাহাড়, বুক চিরে উঠবে নেয়ে। নীলিকার নয়নে, কতো কথার আয়োজনে, ঝাপসা আবেগ ডানা ঝাপটে গেলো।"

Melancholic

Shonali Shei Dine

সোনালী সেই দিনে

Shohortoli

"সোনালী সেই দিনে ফিরে যেতে হবে শুধু তোমারি আশায়৷ যেনো মনে পড়ে আমার এই ছোট্ট শহরে, … শুধু তুমি ছিলে হায়৷"

Rebellious

Ahoban

আহ্বান

Shohortoli

"অন্তরালে আবছায়ায় আঁকো, ন্বপ্নজালে অবচেতনে জাগো। “অথবা”, “হয়তো”, “যদির” বিভ্রমে; কলমের মায়ায় মাতো।"

Melancholic

Shohortolir Akash

শহরতলীর আকাশ

Shohortoli

"শহরতলীর আকাশ সেদিন রাতে মেঘের কাছে পত্র পাঠালো না মন খারাপের সবুজ গাছও তাতে মুখটা ফুটে কিছুই বললো না"

Philosophical

Upochaya

উপছায়া

Shohortoli

"কেবলই চেয়ে থাকি, আয়নার আড়মোড়ায়; ছায়ার কোলাহলে, আলো কি দিক হারায়? চোখের তীর পড়ে চোখেরই আড়ালে, নিজেকে চিনতে পারি সূর্য হারালে ।।"

Discussion

Public comments for Prosthan-2 (Bishadsindhu) are available on the discussion page.

View discussion