Back to Library
Devotional

প্রতিদিন আমি হে জীবনস্বামী Protidin Ami He Jibonswami

Rabindranath Tagore

Read Protidin Ami He Jibonswami in Bengali and Banglish transliteration, from Gitanjali.

Updated

Lyrics

প্রতিদিন আমি হে জীবনস্বামী,
দাঁড়াব তোমারি সম্মুখে।
করি জোড়কর, হে ভুবনেশ্বর,
দাঁড়াব তোমারি সম্মুখে।

তোমার অপার আকাশের তলে
বিজনে বিরলে হে—
নম্র হৃদয়ে নয়নের জলে
দাঁড়াব তোমারি সম্মুখে।

তোমার বিচিত্র এ ভবসংসারে
কর্মপারাবারপারে হে,
নিখিলজগৎজনের মাঝারে
দাঁড়াব তোমারি সম্মুখে।

তোমার এ ভবে মোর কাজ যবে
সমাপন হবে হে,
ওগো রাজরাজ, একাকী নীরবে
দাঁড়াব তোমারি সম্মুখে।

Read in Banglish
Protidin ami he jibonswami, darabo tomari sommukhe. kori jorkor, he bhuboneswor, darabo tomari sommukhe. tomar opar akasher tole bijone birole he-- nomro hridoye noyone jole darabo tomari sommukhe. tomar bichitro e bhoboshongsare kormoparabaropare he, nikhiljogotjoner majhare darabo tomari sommukhe. tomar e bhobe mor kaj jobe somapon hobe he, ogo rajoraj, ekaki nirobe darabo tomari sommukhe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shanti Koro Borishon Nirob Dhare

শান্তি করো বরিষন নীরব ধারে, নাথ, চিত্তমাঝে

Rabindranath Tagore

"শান্তি করো বরিষন নীরব ধারে, নাথ, চিত্তমাঝে সুখে দুখে সব কাজে, নির্জনে জনসমাজে ॥"

Devotional

Rupasagore Dub Diyechi Aruprotan Asha Kori

রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি

Rabindranath Tagore

"রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী॥ সময় যেন হয় রে এবার ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার,"

Devotional

Hetha Je Gan Gaite Asa Amar

হেথা যে গান গাইতে আসা আমার

Rabindranath Tagore

"হেথা যে গান গাইতে আসা আমার হয় নি সে গান গাওয়া-- আজো কেবলি সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া।"

Devotional

Sangsare Tumi Rakhile More Je Ghore

সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে

Rabindranath Tagore

"সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া। করুণা করিয়া নিশিদিন নিজ করে রাখিয়ো তাহার একটি দুয়ার খুলিয়া ॥"

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Devotional

Aguner Poroshmoni

আগুনের পরশমণি

Rabindranath Tagore

"আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে । এ জীবন পুণ্য করো দহন-দানে ।। আমার এই দেহখানি তুলে ধরো,"

Discussion

Public comments for Protidin Ami He Jibonswami are available on the discussion page.

View discussion