Back to Library
Romantic

রাত পোশাক Raat Poshak

Anupam Roy

Read Raat Poshak in Bengali and Banglish transliteration, from Dwitiyo Purush.

Updated

Release

2013

গীতিকার
অনুপম রয়
কণ্ঠশিল্পী
অনুপম রয়
ধরণ
আধুনিক
Lyrics

যদি ওর সাথে ভালো থাকো
থাকতে পারো তো,
আমার দেহে বন্ধ হয়ে
আমার গানের ছন্দ কেটো না।
আমি এত সব বলেই থাকি,
কিছু মনে করো না,
তোমার হৃদয় হ্যারেম হলে,
আমার জন্যে ছোট্ট এক কোনা – রেখো।

আমারই আদরে খুলো চোখ প্রতি সকালে,
আমাকে পাবে রোজ তুমি যেই ডাক পাঠালে।

দরজায় তালা থাক,
আমি তোমারই রাত পোশাক – হয়েছি
আধঘুমে নির্বাক,
আমি তোমারই রাত পোশাক।

তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার।

তোমার পাশেই হাঁটছি আমি,
তোমার কবিতায়
আমার কন্ঠে, আমার শব্দে,
তুমি কেন ধরা পড়বে না – বল?
তুমি আমি সেই অন্ধকারে,
আটকে পড়েছি
আমার দু হাত তোমায় ছুঁলে,
তোমার শরীর নেই আর দোটানায় – কেন?

আমারই আদরে খুলো চোখ প্রতি সকালে,
আমাকে পাবে রোজ তুমি যেই ডাক পাঠালে।

দরজায় তালা থাক,
আমি তোমারই রাত পোশাক – হয়েছি
আধঘুমে নির্বাক,
আমি তোমারই রাত পোশাক।

তোমাকে খুঁজে পেয়ে, হারাতে চাই না আবার।

Read in Banglish
Jodi or sathe bhalo thako Thakte paro to, Amar dehe bondho hoye Amar ganer chhondo keto na. Ami eto sob bolei thaki, Kichhu mone koro na, Tomar hridoy harem hole, Amar jonnye chhotto ek kona – rekho. Amari adore khulo chokh proti sokale, Amake pabe roj tumi jei dak pathale. Dorjay tala thak, Ami tomari raat poshak – hoyechhi Adhghume nirbak, Ami tomari raat poshak. Tomake khunje peye, harate chai na abar. Tomar pashei hantchhi ami, Tomar kobitay Amar konthe, amar shobde, Tumi keno dhora porbe na – bolo? Tumi ami sei ondhokare, Atke porechhi Amar du hat tomay chhule, Tomar shorir nei ar dotanay – keno? Amari adore khulo chokh proti sokale, Amake pabe roj tumi jei dak pathale. Dorjay tala thak, Ami tomari raat poshak – hoyechhi Adhghume nirbak, Ami tomari raat poshak. Tomake khunje peye, harate chai na abar.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Aaro Sheet

আরো শীত

Anupam Roy

"আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায় আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায় আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে"

Melancholic

Adbhut Mugdhata

অদ্ভুত মুগ্ধতা

Anupam Roy

"কত কত দিন কাব্যহীন থেকে যায় ডিমের সাদায়। কিছু কিছু নাম প্রেমিকার জিভে জড়িয়ে যায় কখনো বা কাঁদায়।"

Romantic

Tarar Moto

তারার মতো

Anupam Roy

"আমি তারার মতো জ্বলব, তোমার কথা বলব, দেখি আমায়, কে আটকায়?"

Resilient

Ami Ajkal Bhalo Achi

আমি আজকাল ভালো আছি

Anupam Roy

"আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে, আমি আজকাল ভালো আছি।"

Melancholic

Ekbar Bol (Dwitiyo Purush)

একবার বল (দ্বিতীয় পুরুষ)

Anupam Roy

"যেখানে শুরুর কথা বলার আগেই শেষ সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো, বিকেল বেলার ঘ্রাণ সেখানেই ছুটবো ভাবি, গিলব গল্প ভুল হবে বানান।"

Romantic

Adore Theko

আদরে থেকো

Anupam Roy

"আমার ভাঙা ঘর-দোরে তোমার চলাচল দেখো বুকে ডেকে আনে গানের স্কুল। ঘামে ভেজা পথে যত অসুখের দল স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল।"

Discussion

Public comments for Raat Poshak are available on the discussion page.

View discussion