Back to Library
Devotional

রাধারানীর প্রেমের আশ্রয় Radharanir Premer Ashroy

Radharaman Dutta

Radharanir Premer Ashroy lyrics by Radharaman Dutta. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রাধারমণ দত্ত
Lyrics

রাধারানীর প্রেমের আশ্রয়
রসিক নাগর শ্যামারসময়
কলির জীবের ভাগ্যে গৌরা
নদীয়াতে হলেন উদয়।।

ব্ৰজলীলা করে সাঙ্গ
রাধাপ্রেমে হয় উদাসী
চূড়াবাঁশি ত্যাগ করিয়া
হলেন নবীন সন্ন্যাসী।।

গৌরাচান্দে ধরিয়াছেন
নবীন কৌপীন করঙ্গ
যেই জনের কর্মভার
লয় আসি এই সাধুসঙ্গ।।

প্ৰেমবাজারে বিকিকিনি
হাটের রাজা রাধারানী
রঘুনাথ প্ৰেমধনে ধনী
রাধারমণের নাই আশ্রয়।

Read in Banglish
Radharanir premer ashroy Roshik nagor shyamarosomoy Kolir jiber bhagye Goura Nodiyate holen udoy.. Brojoleela kore shango Radhapreme hoy udashi Churabashi tyag koriya Holen nobin shonnyashi.. Gourachande dhoriyachen Nobin koupin korongo Jei joner kormobhar Loy ashi ei sadhushongo.. Prembajare bikikini Hater raja Radharani Raghunath premdhone dhoni Radharamoner nai ashroy.

Related songs

More songs you may enjoy.

Devotional

Doyal Shyamre Amar

দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে আর ভরসা কার

Radharaman Dutta

"দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে আর ভরসা কার? পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো তোমার দয়ার ভরসা করে সয়াল সংসার।"

Devotional

Ashine Ambika Dilen Sudekha

আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা

Radharaman Dutta

"আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা জীবের উদ্ধারে যেই ভাগ্যবান করবে পুজন সপ্তমী বাসরে।।"

Devotional

Horir Nam Bine Ar Shokoli Oshar Dekhish

হরির নাম বিনে আর সকলি অসার দেখিস

Radharaman Dutta

"হরির নাম বিনে আর সকলি অসার দেখিস না মন ভাইবে (ধু)। হরি নামে যারা বান্ধিয়াছে ভারা যাচ্ছে তারা পাল টাঙ্গায়ে (চি)"

Devotional

Shyam Boron Bongshi Bodon

শ্যাম বরণ বংশীবদন

Radharaman Dutta

"শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না, ও গৃহে রব না একদিন দেইখাছি যারে সুরধুনীর কিনারে"

Devotional

Shyamer Banshi Oi Shuna Jay

শ্যামের বাঁশি ঐ শুনা যায়

Radharaman Dutta

"শ্যামের বাঁশি ঐ শুনা যায় পাগল করিলায় রে কঠিন শ্যামরায়। মনোচোরা মোহন বাঁশি রে গৃহে থাকা হইল দায়"

Devotional

Jabo Na Ar Jole Shoi Go

যাব না আর জলে সই গো আর যাব না জলে

Radharaman Dutta

"যাব না আর জলে সই গো আর যাব না জলে জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে।।"

Discussion

Public comments for Radharanir Premer Ashroy are available on the discussion page.

View discussion