শুন গো সাঁই ঐ বাজে গো বাঁশি।।
মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরিশি।
অমিয় বরষন করে গো নিরলেতে বসি।।
যে নাগারে বাজায় বাঁশি হইতোম চাই তার দাসী।।
কি মন্ত্র মোহিনী জানো গো বাঁশি কুলবিনাশী
বারি বিনে চাতবিচনী হইয়াছে পিপাসী।
মোহন মধুর স্বরে গো হইয়াছে উদাসী
শ্ৰীরাধারমণে বলে কৃষ্ণ অভিলাষী।
Discussion
Public comments for Shuno Go Shai Oi Baje Go Banshi are available on the discussion page.
View discussion