রাগ কইরো না মনের মানুষ
মাফ কইরা দাও আমারে,
মনেরও মন্দির থাইকা
ভালোবাসি তোমারে।
আমি মাছ তুমি বড়শি
আমি মাছ তুমি বড়শি,
টান দিলেই আসবো,
তোমারও চরণতলে
গড়ায় গড়ায় কাঁদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো
প্রয়োজনে তোমায় আমার,
মাথায় তুইলা নাচবো।
রাইতেরে দিন বুঝাইয়া
তুমি যদি শান্তি পাও,
মাথা পাইতা মাইনা নিবো
তবুও তুমি আমার রও।
আমি মাছ তুমি বড়শি
আমি মাছ তুমি বড়শি,
টান দিলেই আসবো,
তোমারও চরণতলে
গড়ায় গড়ায় কাঁদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো
প্রয়োজনে তোমায় আমার,
মাথায় তুইলা নাচবো।
ভালোবাসি বললা যেদিন
হাতটা ধইরা আমারে,
সেদিন’ই আহ্লাদ কইরা
প্রাণটা দিছি তোমারে।
আমি মাছ তুমি বড়শি
আমি মাছ তুমি বড়শি,
টান দিলেই আসবো,
তোমার ও চরণতলে
গড়ায় গড়ায় কাঁদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো
প্রয়োজনে তোমায় আমার,
মাথায় তুইলা নাচবো।
Discussion
Public comments for Rag Koirona Moner Manush are available on the discussion page.
View discussion