কান্দে শুধু মন কেন কান্দেরে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে।
দখিনা বাতাসের তরে
খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা
ঝিলমিল নদীর কূলে আসিরে।
কান্দে তবু মন কেন কান্দেরে
কান্দে তবু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাঁসা খোঁজে।
মাইনষের স্বপন, ঘুনে ধরা বইঠা যেন
দুমড়ায় মুচড়ায় যায় সব বন্ধুরে।
কান্দে শুধু মন কেন কান্দে রে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে।
Discussion
Public comments for Kande Sudhu Mon Keno Kande Re are available on the discussion page.
View discussion