শান্তিরূপী মা গো
নিশুম্ভ-শুম্ভ বিনাশে রণরঙ্গিনী জাগো।
জ্বলন্ত অঙ্গার তেজে
অন্ধকারের হোক বিদায়,
প্রচন্ড প্রলয়ংকারে
সংহারে হোক আলোর জয়,
দিক হতে দিগন্ত জুড়ে
উঠুক জেগে নতুন ভোর,
যুদ্ধ বেশে মুক্ত কেশে
জাগো মা দূর্গা জগত জননী,
জাগো-ত্রিনেত্রে সিংহবাহিনী
জাগো শঙ্করী দনুজদলনী মা।
শক্তিরূপে ধারণ করো
রক্তে রাঙাও চরণদ্বয়,
বিভঙ্গে আজ হত্যালীলার
তান্ডবে হোক যুদ্ধ জয়,
বজ্রপাতে আঘাত হানো
মৃত্যুপুরীর রুদ্ধ দ্বার,
রক্তবীজের রক্তপানে
রক্ষা করো এ সংসার।
তাইতো জেগে উঠছে আজ
মুণ্ডমালায় চন্ডী সাজ,
তাইতো জেগে উঠছে আজ
মুণ্ডমালায় চন্ডী সাজ,
ঝলসে উঠুক ওই ত্রিশূলে
দুর্গতিনাশিনী বলে।
জাগো-মা দূর্গা জগত জননী
জাগো ত্রিনেত্রে সিংহবাহিনী,
জাগো শঙ্করী দনুজদলনী মা।
চিন্ময়ী মা তোমার রূপে
আলোর বেনু ওই বাজে,
কাশবনে আজ হিল্লোল জাগে
আগমনীর সাজে,
রক্ত মুছে মুক্ত হও মঙ্গল-শঙ্খ বাজাও,
রক্ত মুছে মুক্ত হও মঙ্গল-শঙ্খ বাজাও,
ভক্ত মাঝে শক্তি সাজে
জাগো মা দূর্গা জগত জননী,
জাগো ত্রিনেত্রে সিংহবাহিনী,
জাগো-শঙ্করী দনুজদলনী মা।
Discussion
Public comments for Ranarangini Jago are available on the discussion page.
View discussion