এসো আনন্দিতা ত্রিলোকবন্দিতা
করো দীপান্বিতা আঁধার অবনী মা।
ব্যাপিয়া চরাচর শারদ অম্বর
ছড়াও অভয় হাসির লাবণি মা॥
সারাটি বরষ নিখিল ব্যথিত
চাহিয়া আছে না তব আসা-পথ,
ধরার সন্তানে ধরো তব কোলে
ভোলাও দুঃখ-শোক চির করুণাময়ী মা॥
অটুট স্বাস্থ্য দীর্ঘ পরমায়ু
দাও আরও নির্মল বায়ু,
দশ হাতে তব আনো মা কল্যাণ,
পীড়িত চিত্ত গাহে অকাল জাগরিণী মা॥
Discussion
Public comments for Esho Anandita Trilokobondita are available on the discussion page.
View discussion