Back to Library
Devotional

রাইয়ের বচন শুনি সখীগণ আনল যমুনা বারি Rayer Bochon Shuni Sokhigon

Dwija Chandidas

Rayer Bochon Shuni Sokhigon lyrics by Dwija Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

রাইয়ের বচন, শুনি সখীগণ,
আনল যমুনা বারি।
নাগর সুন্দর,সিনান করল,
উলসিত ভেল গোরি।।

ললিতা আসিয়া,হাসিয়া হাসিয়া,
পরায়ল পীত বাস।
পরিয়া বসন,হরষিত মন,
বসিলা রাইয়ের পাশ।।

রাই বিনোদিনী,তেড়ছ চাহনি,
হানল বন্ধুর চিতে।
নাগর সুন্দর,প্রেমে গর গর,
অঙ্গ চাহে পরশিতে।।

মনে আছে ভয়, মানের সঞ্চয়,
সাহস নাহিক হয়।
অতি সে লালসে, না পায় সাহসে,
দ্বিজ চণ্ডীদাস কয়।।

Read in Banglish
Rayer bochon, shuni sokhigon, Anol jomuna bari. Nagor sundor, sinan korol, Uloshito bhel gori. Lolita ashiya, hashiya hashiya, Porayolo peeto bash. Poriya boson, horoshito mon, Boshila rayer pash. Rai binodini, teroch chahoni, Hanol bondhur chite. Nagor sundor, preme goro goro, Ongo chahe poroshite. Mone ache bhoy, maner sonchoy, Shahosh nahiko hoy. Oti she laloshe, na pay shahoshe, Dwija Chandidas koy.

Related songs

More songs you may enjoy.

Devotional

Madhura Purete Dham

মধুরা পুরেতে ধাম

Dwija Chandidas

"মধুরা পুরেতে ধাম, কপটে বলয়ে শ্যাম, আইলাম এই বৃন্দাবনে। মম মনে বাঞ্ছা এই,সকল তোমারে কই, শুন শুন বলি তোমা স্থানে।।"

Devotional

Deyashini Besh Saji Binod Rai

দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়

Dwija Chandidas

"দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়। ধীরি ধীরি করি চলে হরষ অন্তর।। গোকুল নগরে এই শব্দ উঠিল। এক জন দেয়াশিনী ব্রজেতে আইল।।"

Devotional

Kala Garaler Jwala Ar Tahe Abola

কালা গরলের জ্বালা আর তাহে অবলা

Dwija Chandidas

"কালা গরলের জ্বালা আর তাহে অবলা তাহে মুঞি কুলের বৌহারী | অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা ঘুপতে সে গুমরিয়া মরি ||"

Devotional

Kanar Kusum Jini Kaliya Boron Khani

কানড় কুসুম জিনি কালিয়া বরণ খানি

Dwija Chandidas

"কানড় কুসুম জিনি, কালিয়া বরণ খানি, তিলেক নয়নে যদি লাগে। ছাড়িয়া সকল কাজ, জাতি কুল শীল লাজ, মরিবে কালিয়া অনুরাগে।।"

Philosophical

Hoile Sujati Puruseri Riti

হইলে সুজাতি পুরুষেরি রীতি যে জাতি নায়িকা হয়

Dwija Chandidas

"হইলে সুজাতি, পুরুষেরি রীতি, যে জাতি নায়িকা হয়। আশ্রয় লইলে, সিদ্ধ রতি মিলে, কখন বিফল নয়।।"

Devotional

Lalita Kohoye Shunohe Hari

ললিতা কহয়ে শুনহে হরি

Dwija Chandidas

"ললিতা কহয়ে শুনহে হরি। দেখে শুনে আর রহিতে নারি।। শুন শুন ওহে রসিক রাজ। এই কি তোমার উচিত কাজ।।"

Discussion

Public comments for Rayer Bochon Shuni Sokhigon are available on the discussion page.

View discussion