তোমার যে রাতে দুয়ারের ভাঙা ঝড়
হাতের মুঠোতে প্রাণের ভোমরা ভরা
আমাদের রাতে জাগে কণ্ঠস্বর
নোয়া নৌকাতে জল ফড়িংয়ের চড়া
তোমার যে রাতে দুয়ারের ভাঙা ঝড়
হাতের মুঠোতে প্রাণের ভোমরা ভরা
আমাদের রাতে জাগে কণ্ঠস্বর
নোয়া নৌকাতে জল ফড়িংয়ের চড়া
ভেসে আসে কিছু খড়কুটো প্রলাপের
আঁকড়ে ধরে বাঁচো মন খারাপে
ভেসে আসে কিছু খড়কুটো প্রলাপের
আঁকড়ে ধরে বাঁচো মন খারাপে
রেফারির বাঁশি ম্লান হলে এ খেলাতে
দিশেহারা হাত মুঠো করি এই হাতে
এসো টেনে তুলি জীবনের কিনারাতে
এসো টেনে তুলি জীবনের কিনারাতে
তোমার দু’চোখে মহাকাশ গহ্বর
অতল কালোতে হঠাৎ তলিয়ে যাওয়া
আমাদের চোখে পৃথিবীর বন্দর
আদিম তারার আলোতে দেখতে পাওয়া
তোমার দু’চোখে মহাকাশ গহ্বর
অতল কালোতে হঠাৎ তলিয়ে যাওয়া
আমাদের চোখে পৃথিবীর বন্দর
আদিম তারার আলোতে দেখতে পাওয়া
উড়ে আসে কিছু খড়কুটো উল্কার
আঁকড়ে ধরে হয়ো এই রাস্তা পার
উড়ে আসে কিছু খড়কুটো উল্কার
আঁকড়ে ধরে হয়ো এই রাস্তা পার
রেফারির বাঁশি ম্লান হলে এ খেলাতে
দিশেহারা হাত মুঠো করি এই হাতে
এসো টেনে তুলি জীবনের কিনারাতে
এসো টেনে তুলি জীবনের কিনারাতে
রেফারির বাঁশি ম্লান হলে এ খেলাতে
দিশেহারা হাত মুঠো করি এই হাতে
এসো টেনে তুলি জীবনের কিনারাতে
এসো টেনে তুলি জীবনের কিনারাতে
Discussion
Public comments for Refereer Bnaashi are available on the discussion page.
View discussion