কাঁধে মাথা রেখে তোমার
হবো এ দিগন্ত পার,
গানে গানে পাড়াবে ঘুম তোমার দু’ঠোঁট।
ক্ষনে ক্ষনে চোখে হারাই
ব্যাকুল নয়ন তারায়,
শেষমেশ পাই কাছে মনের বুনোট।
বুকে জমে রয়েছে ভিড়
এ আবেগ অনুভূতির,
আজ বন্দরে এই নাবিক হৃদয়।
পাঁজরের জমা খাতা
মৃত ফুলে গভীরতা,
যেন সাত জন্মের এই পরিচয়।
কাঁধে মাথা রেখে তোমার
হবো এ দিগন্ত পার,
গানে গানে পাড়াবে ঘুম তোমার দু’ঠোঁট।
ক্ষনে ক্ষনে চোখে হারাই
ব্যাকুল নয়ন তারায়,
শেষমেশ পাই কাছে মনের বুনোট।
যত ক্ষত মেটাবে ঔষধি মন
থতমত নিমেষেরা জিরোবে তখন,
জীবন আর মৃত্যুর আলপথে আজ
হেঁটে যাবে যাযাবর পথিক দু’জন।
ফেলে আসা কানাগলি
ভুলে যাওয়া ব্রজবুলি,
ফিরিয়ে দিলাম তোমায় ফেরারই সময়।
সাতপাকে আটখানা
আল্লাদি পরোয়ানা,
তাই সাতজনমের এই পরিচয়।
কাঁধে মাথা রেখে তোমার
হব এ দিগন্ত পার,
গানে গানে পাড়াবে ঘুম তোমার দু’ঠোঁট।
ক্ষনে ক্ষনে চোখে হারাই
ব্যাকুল নয়ন তারায়,
শেষমেশ পাই কাছে মনের বুনোট।
তুমি কথা আমি হই মৌনমুখর
তুমি মায়া আদরের যুক্তাক্ষর,
তোমার ছায়া এসে বুঝেছে সময়
দুদিনের প্রেমও হয় অবিনশ্বর।
চলে যেতে হবে এখন
পিছুটানে ছুটেছে মন,
আঙুলেরা জানে এই শেষ দেখা নয়।
এহন্যতে শরীরে না
সে অন্যথা দেবে দেখা,
যেন সাতজন্মের এই পরিচয়।
কাঁধে মাথা রেখে তোমার
হবো এ দিগন্ত পার,
গানে গানে পাড়াবে ঘুম তোমার দু’ঠোঁট।
ক্ষনে ক্ষনে চোখে হারাই
ব্যাকুল নয়ন তারায়,
শেষমেশ পাই কাছে মনের বুনোট।
Discussion
Public comments for Shaatjawnmer Porichoy are available on the discussion page.
View discussion