Back to Library
Devotional

রঙের দুনিয়া তোরে চাই না Ronger Duniya Tore Chai Na

Shah Abdul Karim

Ronger Duniya Tore Chai Na lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আবদুল করিম
Lyrics

রঙের দুনিয়া তোরে চাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না

বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
কারো কাছে যাই না

প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
পূর্ব যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না

আসি বলে গেল চলে
ভাসি সদা নয়নজলে
বাউল আবদুল করিম বলে
রঙের গান আর গাই না

Read in Banglish
Ronger duniya tore chai na dibanishi bhabi jare tare jodi pai na bondhur preme pagolini shanti nai din-rojoni kulhara kolonkini karo kache jai na pranbondhur shongo nilam bhalobeshe mono dilam purbe jaha bhebhechilam ekhon bhabi tai na ashi bole gelo chole bhashi shoda noyono jole baul abdul karim bole ronger gaan aar gai na

Related songs

More songs you may enjoy.

Devotional

Mon Re Pagol O Mona Tumi Kar Bhorsha Koro

মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো

Shah Abdul Karim

"মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো? কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন ॥ কে হয় কতক্ষণের সাথি নিজে বিচার করো ধোন্ধে ফকির ধ্যানে দিদার আপন কর্ম সারো রে মন ॥"

Devotional

Bondhu Re, Kangale Ki Paibe Tomare

বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে

Shah Abdul Karim

"বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে? দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে ॥ বন্ধু রে, তিলেকমাত্র না দেখিলে কলিজায় আগুন জ্বলে দাউ দাউ করে মোর অন্তরে বন্ধু রে"

Devotional

Keno Koribo Jonmo Niyontron

কেন করিব জন্ম নিয়ন্ত্রণ

Shah Abdul Karim

"কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে তার ইচ্ছায় জন্ম-মরণ ॥"

Melancholic

Sonar Ongo Pure Angar Hoilo Jar Lagiya Go

সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল যার লাগিয়া গো

Shah Abdul Karim

"সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল যার লাগিয়া গো কই রইল গো নিষ্ঠুর কালিয়া ॥"

Melancholic

Sorola Go Kar Lagiya Ki Korilam

সরলা গো, কার লাগিয়া কী করিলাম

Shah Abdul Karim

"সরলা গো, কার লাগিয়া কী করিলাম আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম ॥ ছেলেবেলা ছিলাম ভালো মনেতে আনন্দ ছিল"

Philosophical

Hingsakhorgon Bole Ekhon

হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর

Shah Abdul Karim

"হিংসাখোরগণ বলে এখন আবদুল করিম নেশাখোর ধর্মকর্মের ধার ধারে না গানবাজনাতে রয় বিভোর"

Discussion

Public comments for Ronger Duniya Tore Chai Na are available on the discussion page.

View discussion