Back to Library
Devotional

রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি Rudrabeshe Kemon Khela

Rabindranath Tagore

Read Rudrabeshe Kemon Khela in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রূকুটি !
সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি॥
সুন্দর হে, তোমায় চেয়ে ফুল ছিল সব শাখা ছেয়ে,
ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি॥

মিলনদিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী !
ভীরুকে ভয় দেখাতে চাও, একি দারুণ চাতুরী !
যদি তোমার কঠিন ঘায়ে বাঁধন দিতে চাও ঘুচায়ে
কঠোর বলে টেনে নিয়ে বক্ষে তোমার দাও ছুটি॥

Read in Banglish
Rudrabeshe kemon khela, kalo megher bhrukuti ! Sondhyakasher bokkho je oi bojobane jay tuti. Shundoro he, tomay cheye phul chhilo shob shakha cheye, Jhorer bege aghat lege dhulay tara jay luti. Milondine hotat keno lukao tomar madhuri ! Bhiruke bhoy dekhate chao, eki darun chaturi ! Jodi tomar kothin ghaye badhon dite chao ghuchaye Kothor bole tene niye bokkhe tomar dao chhuti.

Related songs

More songs you may enjoy.

Devotional

Adhar Elo Bole Tai

আঁধার এল ব’লে তাই

Rabindranath Tagore

"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"

Awakening

Sannyasi

সন্ন্যাসী

Rabindranath Tagore

"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"

Devotional

Sara Jiban Dilo Alo Surya Graha Chand

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ

Rabindranath Tagore

"সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥ মেঘের কলস ভ'রে ভ'রে প্রসাদবারি পড়ে ঝ'রে,"

Devotional

Sarthak Karo Sadhon

সার্থক কর' সাধন

Rabindranath Tagore

"সার্থক কর' সাধন, সান্ত্বন কর' ধরিত্রীর বিরহাতুর কাঁদন প্রাণভরণ দৈন্যহরণ অক্ষয়করুণাধন ॥"

Devotional

Aj Jyotsnarate Sobai Geche Bone

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

Rabindranath Tagore

"আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ।। যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-"

Longing

Aji Shoroto Topone

আজি শরততপনে

Rabindranath Tagore

"আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়। ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।"

Discussion

Public comments for Rudrabeshe Kemon Khela are available on the discussion page.

View discussion