Back to Library
Philosophical

সাধন কি মোর আসন নেবে Sadhan Ki Mor Ashon Nebe

Rabindranath Tagore

Read Sadhan Ki Mor Ashon Nebe in Bengali and Banglish transliteration, from Swarabitan 46.

Updated

Lyrics

সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে?
খাঁটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥

কথায় তো শোধ হয় না দেনা, গায়ের জোরে জোড় মেলে না—
গোলেমালে ফল কি ফলে জোড়াতাড়ার ছাঁদে?

কে বলো তো বিধাতারে তাড়া দিয়ে ভোলায়?
সৃষ্টি করার ধন কি মেলে জাদুকরের ঝোলায়?
মস্ত বড়োর লোভে শেষে মস্ত ফাঁকি জোটে এসে,
ব্যস্ত আশা জড়িয়ে পড়ে সর্বনাশার ফাঁদে॥

Read in Banglish
Sadhan ki mor ashon nebe hottogoler kadhe? Khati jinish hoy re mati neshar poromade. Kothay to shodh hoy na dena, gayer jore jor mele na— Golemale phol ki phole joratadar chade? Ke bolo to bidhatare tada diye bholay? Srishti korar dhon ki mele jadukorer jholay? Mosto bodor lobhe sheshe mosto phaki jote eshe, Byasto asha joriye pore shorbonashar phade.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Bidhir Badhon Katbe Tumi

বিধির বাঁধন কাটবে তুমি

Rabindranath Tagore

"বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান— তুমি কি এমন শক্তিমান! আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান— তোমাদের এমনি অভিমান॥"

Patriotic

Ma Ki Tui Porer Dware

মা কি তুই পরের দ্বারে

Rabindranath Tagore

"মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে? তারা যে করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে॥"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Philosophical

Shudhu Jaoa Asha

শুধু যাওয়া আসা

Rabindranath Tagore

"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,"

Philosophical

Sob Kichu Keno Nilo Na

সব কিছু কেন নিল না

Rabindranath Tagore

"সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা-- ভালো আর মন্দেরে। আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে-- ভালো আর মন্দেরে।"

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Discussion

Public comments for Sadhan Ki Mor Ashon Nebe are available on the discussion page.

View discussion