সই কেবা শুনাইল শ্যাম নাম |
কানের ভিতর দিয়া মরমে পশিল গো
আকুল করিল মোর প্রাণ ||
না জানি কতেক মধু শ্যাম-নামে আছে গো
বসন ছাড়িতে নাহি পারে |
জপিতে জপিতে নাম অবশ করিল গো
কেমনে পাইব সই তারে ||
নাম-পরতাপে যার ঐছন করিল গো
অঙ্গের পরশে কি বা হয় |
যেখানে বসতি তার নয়নে দেখিল গো
যুবতী-ধরম কৈছে রয় ||
পাসরিতে করি মনে পাসরা না যায় গো
কি করিব কি হবে উপায় |
কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে
আপনার যৌবন যাচায় ||
Discussion
Public comments for Sai Ke Ba Shunailo Shyamnaam are available on the discussion page.
View discussion