বিচ্ছিরি সব খামখেয়ালি, কাঙালপনা
ভীষণ জ্বরে একলা ঘরে আর যাবোনা,
চল সামলে রাখি, এই স্বপ্ন ঝাঁপি
শুধু চোখের কোনে আছে জল জমা কি,
চল সামলে রাখি, স্বপ্ন ঝাঁপি
চোখের কোনে জল জমা কি,
আল্লাদীতে পাল্লাদিতে
খুনসুটিতে হয়রান,
আল্লাদীতে পাল্লাদিতে
খুনসুটিতে হয়রান।
সাইয়া বেইমান মোরা সাইয়া বেইমান
মোরা সাইয়া বেইমান, মোরা সাইয়া বেইমান।
আয়না কিছু গল্প করি, আগের মতো আয়
সব কেড়ে নিয়ে জলপরী চলে যাক,
ও.. আয়না কিছু গল্প করি, আগের মতো আয়
সব কেড়ে নিয়ে জলপরী চলে যাক,
আমিতো এখনো ঘুমের ঘোরে বলেছি প্রলাপ
আলতো টানে খুলছে ফিতে বদলে দিলি মাপ।
চল সামলে রাখি, এই স্বপ্ন ঝাঁপি
শুধু কষ্ট বুঝে আমি দিচ্ছি ফাঁকি,
চল সামলে রাখি, স্বপ্ন ঝাঁপি
কষ্ট বুঝে দিচ্ছি ফাঁকি,
বর্ষা কেন ভরসা দিতে
খামোখা মেহেরবান,
বর্ষা কেন ভরসা দিতে
খামোখা মেহেরবান।
সাইয়া বেইমান মোরা সাইয়া বেইমান
মোরা সাইয়া বেঈমান,
মোরা সাইয়া বেঈমান ..
Discussion
Public comments for Saiyyan Beimaan are available on the discussion page.
View discussion