Back to Library
Melancholic

মন খারাপের গান Mon Kharaper Gaan

Rupankar Bagchi

Mon Kharaper Gaan lyrics by Rupankar Bagchi (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Oti Uttam
Release

2024

কণ্ঠশিল্পী
রূপঙ্কর বাগচী
ধরণ
আধুনিক
Lyrics

কিছু বালিশ ভিজে নিজে নিজে
কিছু-নালিশ ছিল বাকি,
কিছু সালিশ যদি হতো কি যে হতো
এই ভেবে চেপে রাখি,
কিছু পুরোনো মন, অভিমানী উঠোন
আর কুড়োনো খড়-কুটো আন,
কিছু ইচ্ছেরা, ফিরে যাচ্ছে যা
থাক মন খারাপের গান।

হাতের ছাপ ছিল, মিঠে প্রলাপ ছিল
নদীতে ঝাঁপ,
হাতের ছাপ ছিল, মিঠে প্রলাপ ছিল
নদীতে ঝাঁপ দিলো অকারণে,
জল অথৈ, আমি রাখবো কৈ
কিসে মাপবো সই তোর চোখের টান।

খাঁচাও হবে টলমলো, তুমি যা চাও
খুলে বলো,
খাঁচাও হবে টলমলো, তুমি যা চাও
খুলে বলো,
রাখা আদরে নাম, ঢাকা চাদরে ঘাম আর
মন খারাপের গান।

আবার ফিরে আসে যদি
শ্বেতপাথরে আঁকা ছবি,
আবার ফিরে আসে যদি
শ্বেতপাথরে আঁকা ছবি,
জানি হয়তো কেউ
ঘুরে আসবে ঢেউ,
ফিরে যমুনা তীরে একা এ শাহাজান।

রোদের কাছে কেউ রেখে গেছে
ওদের অ্যালবাম,
রোদের কাছে কেউ রেখে গেছে
ওদের অ্যালবাম,
ঘুরে যাচ্ছে বাঁক, কুরে খাচ্ছে খাক
এই মন খারাপের গান।

Read in Banglish
Kichu balish bhije nije nije Kichu-nalish chilo baki, Kichu salish jodi hoto ki je hoto Ei bhebe chepe rakhi, Kichu purono mon, obhimani uthon Ar kurono khor-kuto aan, Kichu icchera, phire jacche ja Thak mon kharaper gaan. Hater chap chilo, mithe prolap chilo Nodite jhap, Hater chap chilo, mithe prolap chilo Nodite jhap dilo okarone, Jol othoi, ami rakhbo koi Kise mapbo soi tor chokher tan. Khanchao hobe tolomolo, tumi ja chao Khule bolo, Khanchao hobe tolomolo, tumi ja chao Khule bolo, Rakha adore nam, dhaka chadore gham ar Mon kharaper gaan. Abar phire ase jodi Swetpathore aka chobi, Abar phire ase jodi Swetpathore aka chobi, Jani hoyto keu Ghure asbe dheu, Phire Jomuna tire eka e Shahajan. Roder kache keu rekhe geche Oder album, Roder kache keu rekhe geche Oder album, Ghure jacche bank, kure khacche khak Ei mon kharaper gaan.

Related songs

More songs you may enjoy.

Soulful

E Tumi Kemon Tumi

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর

Rupankar Bagchi

"এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর"

Introspective

Gobhire Jao

গভীরে যাও

Rupankar Bagchi

"গভীরে যাও আরও গভীরে যাও এই বুঝি তল পেলে, ফের হারালে প্রয়োজনে ডুবে যাও"

Melancholic

Banshi Bujhi Aar Naam Jane Na

বাঁশী বুঝি আর নাম জানে না

Sandhya Mukherjee

"বাঁশী বুঝি আর নাম জানে না ডাকে বাঁশী রাধা বলে লোকলাজ মানে না।"

Melancholic

Chol Phire Chol

চল ফিরে চল

Manna Dey

"চল ফিরে চল, তা’রে পাওয়া যাবে না। এই আঁকা বাঁকা ঘুরো পথ যে আর ফুরাবে না।"

Melancholic

Hajar Moner Kache Proshno Rekhe

হাজার মনের কাছে প্রশ্ন রেখে

Subir Nandi

"হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ।।"

Melancholic

Hayre Abujh Mon Eki Tor Porajoy

হায়রে অবুঝ মন একি তোর পরাজয়

Sabina Yasmin

"হায়রে অবুঝ মন একি তোর পরাজয় ধূলিতে লুটায় প্রাণের বাসনা হৃদয়ের সঞ্চয় মিছে হলো সবই যে মোর আঁধার ঘনায় নয়নে"

Discussion

Public comments for Mon Kharaper Gaan are available on the discussion page.

View discussion