শুধু কি আমার ভুল
তোমারও কি কোন কিছুতেই
কখনো কোনদিনও ভুল ছিল না
যেই পথে এসেছ সেই পথে ফিরেছ
আমার কথা তুমি ভাবলে না
যেই স্বপ্ন দেখেছ আমাকে নিয়ে
নিজেই তুমি তা ফেরালে…
নিঃসঙ্গ একাকি পাখির মত আমি
রাত জেগে জেগে থাকি
কোনো স্বপ্ন দেখিনা তোমাকে হারিয়ে
নিশ্চুপ একা একা পড়ে থাকি
জীবনের প্রতিটি বাঁকে মনে পড়ে তোমাকে,
তুমিও কি আমাকে আজো ভাবো
জানি সুখ তো পাবো না তোমাকে হারিয়ে
তুমি ছাড়া আপন কেউ নেই আমার
Discussion
Public comments for Shudhu Ki Amar Bhul are available on the discussion page.
View discussion