সরস্বতি বিদ্যেবতী
তোমায় দিলাম খোলা চিঠি
একটু দয়া কর মাগো বুদ্ধি যেন হয়
এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়।
শুনলে তোমার দুঃখ হবে মাগো
কোন দেশেতে ধান বেশী হয় কোন দেশেতে গম
মনে আমার থাকে নাযে কোথায় হনুলুলু
ভূগোল দেখে তাই মনে হয় বুক-ঢিপ ঢিপ যম
দোষ বলো কার পরীক্ষাতে যদি করি ভয়
এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়।
সত্যি কথা বলছি তোমায় মা-গো
গুরুমশাই যখন- তখন কানটা ধরেন এসে
বলেন, পাজী হাডু-ডু-ডু ,কেবল খেলা খেলা
অঙ্ক ভূগোল ইংরাজীতে গোল্লা খাবি শেষে
শুনলে তোমার দুঃখ হবে মা-গো
অঙ্ক মাথায় ঢোকে নাযে নতুন ধারাপাত
কিলো মিলো হেক্টো-ডেকা ধাক্কা খেয়ে শেষে
লিটার মিটার গ্রাম দিয়ে সব ধুলোয় কুপোকাত
ছোট মাথায় কত ধরে তাইতো লাগে ভয়
এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়।
Discussion
Public comments for Saraswati Bidyebati Tomay Dilam Khola Chithi are available on the discussion page.
View discussion