Back to Library
Humorous

মালতি মাসি Maloti Masi

Arob

Read Maloti Masi in Bengali and Banglish transliteration, from Maloti Masi.

Updated

Album
Maloti Masi
Release

2023

গীতিকার
অরব
ধরণ
আধুনিক
Lyrics

মালতি মাসি বালতি ভরে
ফিনাইল গোলো জলে
আলগা হাতে পোছা মারো
পরিষ্কার হয় না

সখী সাজো বাসন মাজো
মশলা লেগে থাকে
মাজা বাসন এঁটো বাসন
চেনা তো যায় না

স্নিগ্ধ সকাল বেলায়
রোজই তুমি ঝগড়া করো
কোকিলের কন্ঠ তোমার সারা পাড়া শোনে
ঘরদোর ময়লা থাকে, বাসনে কয়লা থাকে
মাসি আমি তোমায় রেখে পেলাম কি জীবনে

মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো
এমন মাসি আমি চাইনে
এ মাসে দেবো না তো মাইনে

ও দাদা বাবু গো শরীর বড় কাবু গো
দাঁড়িয়েছি হাসপাতালের লাইনে
দু’হাপ্তার বেশি ছুটি চাইনে

Rap:
সুতির শাড়ি ডোরাকাটা
এক হাতে তার শলার ঝাঁটা
ক্যানিং লোকাল, মেঘলা ভোর
মালতি মাসি অন দা ফ্লোর

দশটা বাড়ি কাজ করি গো,
সবাই আমার ক্লায়েন্ট
দুষ্টু ছেলের মেস বাড়ি বা
ফ্যামিলি হোক জয়েন্ট

সকাল থেকে দুপুর আমার
বেজেই চলে নূপুর
দু একটা দিন কামাই দিলেই,
পাপ দিয়ে দেয় ঠাকুর

ও দাদা বাবু গো খাচ্ছি জল আর সাবু গো
কতদিন বিরিয়ানি খাই নে
টিপিনে বাসি রুটি চাই নে

মালতি মাসি কাল্টি মারো শর্টকাটে কাজ সেরে
আরশোলারা ফ্যামিলি নিয়ে সুখে করে বাস
কাপড় কাচো ডিস্কো নাচো, সব কটা কোল খুলে
সাদা জামা নীল হয়ে যায়, একি পরিহাস

এবাড়ির হাঁড়ির খবর ও বাড়িতে পাচার করো
ঘরে ঘরে লাগাও তুমি দাবানলের আগুন
সংসার সুখের হবে ভেবে তোমায় রেখেছিলাম
ফ্রিজ খুলে দেখি এখন উধাও আলু বেগুন

মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো
এমন মাসি আমি চাইনে
এ মাসে দেবো না তো মাইনে

মাই ডিয়ার মাসি গো পাচ্ছে বড় হাসি গো
এমন মাসি আমি চাইনে
এ মাসে দেবো না তো মাইনে

ও দাদা বাবু গো শরীর বড় কাবু গো
দাঁড়িয়েছি হাসপাতালের লাইনে
দু’হাপ্তার বেশি ছুটি চাইনে

Read in Banglish
Maloti masi balti bhore Phinaile golo jole Alga hate pochha maro Porishkar hoy na Sokhi sajo bashon majo Moshla lege thake Maja bashon eto bashon Chena to jay na Snigdho sokal belay Roj-i tumi jhogra koro Kokiler kontho tomar sara para shone Ghor-dor moyla thake, bashone koyla thake Masi ami tomay rekhe pelam ki jibone Maloti masi go pacche boro hasi go Emon masi ami chaine E mase debo na to maine O dada babu go shorir boro kabu go Dariyechi hashpataler line-e Du-haptar beshi chuti chaine Rap: Sutir shari dora-kata Ek hate tar sholar jhata Canning local, meghla bhor Maloti masi on the floor Doshta bari kaj kori go, Sobai amar client Dustu cheler mess bari ba Family hok joint sokal theke dupur amar Bejei chole nupur Du ekta din kamai dilei, Pap diye dey thakur O dada babu go khacchi jol aar sabu go Kotodin biryani khai ne Tiffine basi ruti chai ne Maloti masi kalti maro shortcut-e kaj shere Arsholara family niye sukhe kore bash Kapor kacho disco nacho, sob kota kol khule Sada jama neel hoye jay, eki porihash Ebari harir khobor o barite pachar koro Ghore ghore lagao tumi dabanoler agun Sonsar sukher hobe bhebe tomay rekhechilam Fridge khule dekhi ekhon udhao alu begun Maloti masi go pacche boro hasi go Emon masi ami chaine E mase debo na to maine My dear masi go pacche boro hasi go Emon masi ami chaine E mase debo na to maine O dada babu go shorir boro kabu go Dariyechi hashpataler line-e Du-haptar beshi chuti chaine

Related songs

More songs you may enjoy.

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Discussion

Public comments for Maloti Masi are available on the discussion page.

View discussion