সে যে কেন এলো না
কিছু ভালো লাগে না
এবার আসুক তারে আমি
মজা দেখাবো
যদি ফুলগুলো হায়
অভিমানে ঝরে যায়
আমি মালা গেঁথে বলো
কারে পরাবো
প্রজাপতি উড়ে গিয়ে বল না
আমি নই তার হাতে খেলনা
সে যে যখন তখন
মোরে করে জ্বালাতন
ভালোবাসা কারে বলে
তারে দেখাবো
যারে পাখি উড়ে গিয়ে বল না
আমি কি এমন তরও খেলনা
এই উতলা ফাগুন
মনে জ্বেলেছে আগুন
আমি কেমন করে বলো
তারে নেভাবো
চিঠি নিয়ে ওরে মেঘ চল না
তার কানে কানে গিয়ে বল না
এই মধু অভিসার
মিছে হবে কি আমার
আমি ভেবো পথ চেয়ে
দিন কাটাবো
Discussion
Public comments for Se Je Keno Elo Na are available on the discussion page.
View discussion