Back to Library
Philosophical

সদা মন থাকো বাহুঁশ Shoda Mon Thako Bahush

Lalon Shah

Read Shoda Mon Thako Bahush in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

সদা মন থাকো বাহুঁশ,
ধর মানুষ রূপ নিহারে।
আয়না-আঁটা রূপের ছটা, চিলেকোঠায় ঝলক মারে।।

স্বরূপ রূপে রূপ কে জানা,
সেই তো বটে উপাসনা।
গাঁজায় দম চড়িয়ে মনা, ব্যোমকালী আর বলিস না রে।।

বর্তমানে দেখ ধরি,
নরদেহে অটলবিহারী।
মর কেন হড়িবড়ি, কাঠের মালা টিপে হা রে।।

দেল ঢুঁড়ে দরবেশ যারা,
রূপ নিহারে সিদ্ধি তারা।
লালন কয় আমার খেলা, ডাণ্ডাগুলি সার হলো রে।।

Read in Banglish
Shoda mon thako bahush, Dhor manush rup nihare. Ayna-ata ruper chota, chilekothay jholok mare. Shorup rupe rup ke jana, Shei to bote upashona. Ganjay dom choriye mona, byomkali ar bolish na re. Bortomane dekh dhori, Norodehe otolbihari. Mor keno horibori, kather mala tipe ha re. Del dhure dorbish jara, Rup nihare shiddhi tara. Lalon koy amar khela, dandaguli shar holo re.

Related songs

More songs you may enjoy.

Devotional

Se Prem Samanye Ki Jana Jay

সে প্রেম সামান্যে কি জানা যায়

Lalon Shah

"সে প্রেম সামান্যে কি জানা যায় যে প্রেম সেধে গৌর হলেন বাঁকা শ্যামরায়।।"

Philosophical

Khachar Bhitor Ochin Pakhi

খাঁচার ভিতর অচিন পাখি

Lalon Shah

"খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।।"

Philosophical

Shobe Ki Hobe Bhobe Dhormoporayon

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

Lalon Shah

"সবে কি হবে ভবে ধর্মপরায়ণ। যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।।"

Devotional

Sei Kalachand Nodey Esheche

সেই কালাচাঁদ নদেয় এসেছে

Lalon Shah

"সেই কালাচাঁদ নদেয় এসেছে। সে না বাজিয়ে বাঁশী ফিরতো সদায় ব্রজাঙ্গনার কুল-নাশ।"

Philosophical

Bede Ki Tar Morom Jane

বেদে কি তার মরম জানে

Lalon Shah

"বেদে কি তার মরম জানে। যেরূপ সাঁইর লীলা খেলা আছে এই দেহ-ভুবনে।।"

Devotional

Jabo Re E Swarup Kon Pothe

যাব রে এ স্বরূপ কোন পথে

Lalon Shah

"যাব রে এ স্বরূপ কোন পথে। স্বরূপ আয় রে আয়, এসে আমায় ব্রজের পথ বলে দেয়।"

Discussion

Public comments for Shoda Mon Thako Bahush are available on the discussion page.

View discussion