Back to Library
Melancholic

সেই যে চলে গেলে Sei Je Chole Gele

Niloy Das

Sei Je Chole Gele lyrics by Niloy Das (1988). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Release

1988

কণ্ঠশিল্পী
নিলয় দাশ
ধরণ
আধুনিক
Lyrics

সেই যে চলে গেলে
আর হায় এলে না ফিরে
কত যে খুঁজেছি তোমায়
অকারণ অশ্রুজলে

এখানেতে আজ উৎসব সারারাত
আলো করে দেয়ালি জ্বলে আছে
এখানেতে এক উল্লাস ভরা গান
আবেগের দরজা খুলে গেছে।।

তোমাকে বারে বারে মনে পড়ে আজও
স্মৃতির শিখা সারাক্ষন জ্বলে…
কত যে খুঁজেছি তোমায়
অকারণ অশ্রুজলে

হৃদয় দেশে কান্নার সাদা স্রোত
আনমনে কোথা যা চলে গেছে
সেখানেতে এক বন্যা অবিরাম
বেদনার জানালা ভেঙ্গে গেছে।।

তোমারই পথ পানে আজও চেয়ে আছি
নয়ন দু’টি সারাক্ষন মেলে…
কত যে খুঁজেছি তোমায়
অকারণ অশ্রুজলে

Read in Banglish
Sei je chole gele Ar hay ele na phire Koto je khuijechi tomay Okaron oshru jole Ekhanete aj utsob sararat Alo kore deyali jwole ache Ekhanete ek ullas bhora gaan Abeger doroja khule geche.. Tomake bare bare mone pore ajo Smritir shikha sarakhon jwole… Koto je khuijechi tomay Okaron oshru jole Hridoy deshe kannar sada srot Anmone kotha ja chole geche Sekhanete ek bonna obiram Bedonar janala bhenge geche.. Tomari poth pane ajo cheye achi Noyon duti sarakhon mele… Koto je khuijechi tomay Okaron oshru jole

Related songs

More songs you may enjoy.

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Melancholic

Je Somadhi Beditar Thik Upore

যে সমাধি বেদিটার ঠিক উপরে

Manna Dey

"যে সমাধি বেদিটার ঠিক উপরে ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে ওখানে যে রয়েছে শুয়ে । তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।"

Melancholic

Jetha Gaan Theme Jay Deep Nebhe Hay

যেথা গান থেমে যায় দীপ নেভে হায়

Firoza Begum

"যেথা গান থেমে যায় দীপ নেভে হায়, মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে, যেথা গান থেমে যায়।।"

Nostalgic

Shesh Dekha Sei Raate

শেষ দেখা সেই রাতে

Pintu Bhattacharya

"শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে– আছে কিছু তারই আবেশ, সেই প্রথম, সেই তো শেষ ।।"

Melancholic

Shiyorer Dip Jodi Sheshe Nibhe Jay

শিয়রের দীপ যদি শেষে নিভে যায়

Alpana Banerjee

"শিয়রের দীপ যদি শেষে নিভে যায় বরণের মালা যদি হতে চায় ম্লান। তবু জেগে রবো শেষের প্রহরে। তোমায় শোনাতে গান।"

Melancholic

Shudhu Duti Phonta Ankhi Jole

শুধু দুটি ফোঁটা আঁখি জলে একটি ভুলের মধুর কাহিনী

Kumar Prodyot Narayan

"শুধু দুটি ফোঁটা আঁখি জলে একটি ভুলের মধুর কাহিনী মুকুতার মত ঝলে।।"

Discussion

Public comments for Sei Je Chole Gele are available on the discussion page.

View discussion