সেটাই সত্যি Setai Sotti

এই বরফপথ
এই কঠিন রাত
তোমার পুরোনো অজুহাত
এই আলোর নিচে কাঁপতে থাকা
ছায়ার শিকড় ছিঁড়তে চাই

এই উল্কাপাত এই বিশ্রী রাত
আচমকা এই গোপন আঁতাত
সব ধ্বংস হওয়ার আগেই আমি
তোমার চোখে ভিজতে চাই

আর কেউ তোমার ভাষাতে
সমুদ্রের ভালোবাসাতে
ফিরিয়ে নিয়ে গেলো তোমায়
আহত ঝিনুক সৈকতে

আর চিরাচরিত জীর্নতায়
আবার প্রেমের তীক্ষ্ণতায়
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বতী শূন্যতায়

যদি এক মূহুর্তের জন্যেও আমায় চাও
সেটাই সত্যি

ছন্দপতন ঘটতে থাকে
ভাঙ্গনে গেলে ভুল করি
আমার বয়সের ওজন তোমার
খবর রাখা জরুরী

এই মৃত্যুমুখী শহর যেন
শূন্য মাপার কারখানা
গিলছে তোমায়, গিলছে আমায়
আন্ধকারের আস্তানা।

আর এই ক্যাফেটরিয়ায়
আবার যেদিন ফেরা যায়
তোমার রুমাল মোছা ঠোঁটের
এই নিয়ম মানার বাধ্যতায়।

তখন চিন্তা ঘুম
মেনে নিতে পারলে না।
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বতী শুন্যতায়।

বাংলিশ/Banglish

Ei borofpoth Ei kothin raat Tomar purono ojuhat Ei alor niche kapte thaka Chhayar shikor chirte chai Ei ulkapat ei bishri raat Achomka ei gopon atat Sob dhongsho howar agei ami Tomar chokhe vijte chai Ar keu tomar bhashate Somudrer bhalobashate Phiriye niye gelo tomay Ahato jhinuk soikote Ar chirachorito jirnotay Abar premer tikhnotay Sob record kora thakbe tomar Ontorborti shunnotay Jodi ek muhurter jonyeo amay chao Setai sotti Chhondopoton ghotte thake Vangone gele bhul kori Amar boyoser ojon tomar Khobor rakha joruri Ei mritumukhi shohor jeno Shunno mapar karkhana Gilshe tomay, gilshe amay Andhokarer astana. Ar ei cafeteriay Abar jedin phera jay Tomar rumal mocha thoter Ei niyom manar badhyotay. Tokhon chinta ghum Mene nite parle na. Sob record kora thakbe tomar Ontorborti shunnotay.

Discussion

Public comments for Setai Sotti are available on the discussion page.

View discussion