এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন–
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন–
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন
কথা নয় নিরবতায় সজলতার আঁকর ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন–
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন–
ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর–
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
Discussion
Public comments for E Tumi Kemon Tumi are available on the discussion page.
View discussion