শাকশবজি ফলাইও গো
কই গো মা-বইন সবার কাছে
ফলাইয়া সব খাইতে হবে
আগের দিন কি আছে গো
শাকশবজি আনাজ-তরকারির
অভাব পড়িয়াছে
পেট ভরে খাইতে পারি না
দুঃখে কি জান বাঁচে গো
মাছে ভাতে হয় বাঙালি
প্রবাদ বাক্য আছে
মাছের দেশে মাছ মিলে না
কী বলবো কার কাছে গো
দই দুগ্ধের অভাব ছিল না
সে দিন গেছে পাছে
গরিব যারা সর্বহারা
চাইলে তখন পাইছে গো
বাউল আবদুল করিম বলে
আর কী হবে পাছে
জীবনে দেখছি না যেতা
আল্লায় দেখাইতেছে গো
Discussion
Public comments for Shakshobji Folai-o Go are available on the discussion page.
View discussion