শান্ত মনে ডাকো তুমি
দয়াল নাম গিয়া
আপন করো দয়ালেরে
মুর্শিদ ভজিয়া।।
বিপথ হলে মুর্শিদ দিবেন
পথ দেখাইয়া
বিপথির পথ দেন তিনি
পথ সার হইয়া।।
সর্ব ঘাটে ঘেটে ঘেটে
ভূলে যাও ডুকিয়া
ভূলের গোরে চাবি মেরে
দিবে মুর্শিদ মিয়া।।
মোনাজাতের হাত দেখাবে
উঠাও মন দিয়া
আল্লাহর পথে দিল সঁপিবে
মুর্শিদ পানে চাইয়া।।
ভূল নয় কিছু
কয় ভাবিয়া নাঈম মিয়া
বিশ্বাস না হয় দেখ মনা
তুমি মুর্শিদ ভজিয়া।।
Discussion
Public comments for Shanto Mone Dako Tumi Doyal Naam Giya are available on the discussion page.
View discussion