Back to Library
Melancholic

সেই ফুলের দল Shei Phuler Dol

Moheener Ghoraguli

Shei Phuler Dol lyrics by Moheener Ghoraguli (1996). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

রাবেয়া কি রুকসানা ঠিক তো মনে পড়ে না
অস্থির এ ভাবনা শুধু করে আনাগোনা
ফেলে আসা দিন তার মিছে মনে হয়
নামে কি বা আসে যায়
সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম

আব্বা না আপা নাকি
কারো মনে পড়ে তাকি
তোমরা তা জানোনাকি
সময় দিয়েছে ফাঁকি
অভিমানী সে মেয়েটি গেছে হারিয়ে
বুকে ভরসা নিয়ে
সীমান্ত পেরিয়ে সে এসেছিল ছেড়ে তার গ্রাম

জানি সে কোথায়
এই শহরে কোন বাগানে
সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে
সে আবার ভোরে ঝরা বকুল

সেই মেয়েটির মত আরেকটি মেয়ে সে তো
সন্ধ্যাপ্রদীপ দিত
যতনে গান শোনাত
হালকা পায়ে বেড়াত বেণী দুলিয়ে
কে যে নিল ভুলিয়ে
খেলার সাথীরা তার
খুঁজতে আসেনা আর রোজ

জানি সে কোথায়
এই শহরে কোন বাগানে
সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে
সে আবার ভোরে ঝরা বকুল

লক্ষ্মী নামের মেয়ে
আজো তার পথ চেয়ে
ফেলে আসা তার গাঁয়ে
মা কাঁদে মুখ লুকিয়ে
সন্ধেবেলায় শাঁখ বাজে না তো আর
এতে আছে কী বলার
আজও কেউ জানে না তো
কোথায় সে হয়েছে নিখোঁজ

জানি সে কোথায়
এই শহরের কোন বাগানে
সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে
সে আবার ভোরে ঝরা বকুল

লক্ষ্মী রুক্সানারা
আরো যত ঘর ছাড়া
ত্রস্ত ও দিশেহারা
তখনই জাদুকরেরা
নিমেষে বানিয়ে দেয়
বাগানের ফুল
ঠিক নির্ভুল
এভাবে মেয়েরা সব একে একে
ফুল হয়ে যায়

নতুন বাগানে এসে
নিজেকে না ভালবেসে
ফুলের দলেরা শেষে
কথা বলে হেসে হেসে
পদ্ম গোলাপ জুঁই চম্পা চামেলি
ওলো টগর শেফালী
পোড়ারমুখিরা তোরা ফুল হয়ে রয়ে গেলি হায়

জানি সে কোথায়
এই শহরের কোন বাগানে
সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায় পাপড়ি মেলে দিয়ে
সে আবার ভোরে ঝরা বকুল

Read in Banglish
Rabeya ki Ruksana thik to mone pore na Osthshir e bhabna shudhu kore anagona Phele asha din tar miche mone hoy Name ki ba ashe jay Sohage adore jani rekhechhilo keu ei nam Abba na apa naki Karo mone pore taki Tomra ta jano naki Shomoy diyechhe phanki Abhimani she meyti gechhe hariye Buke bhorsha niye Simanto periye she eshechhilo chhere tar gram Jani se kothay Ei shohore kon bagane Se hoye achhe phul Proti shondhyay papri mele diye Se abar bhore jhora bokul Shei meyeti-r moto arekti meye she to Shondhyaprodip dito Yotone gaan shonato Halka paye berato beni duliye Ke je nilo bhuliye Khelar sathira tar Khunjte ashena ar roj Jani se kothay Ei shohore kon bagane Se hoye achhe phul Proti shondhyay papri mele diye Se abar bhore jhora bokul Lokkhi namer meye Ajo tar poth cheye Phele asha tar gaye Ma kande mukh lukiye Shondhebelay shankh baje na to ar Ete achhe ki bolar Ajo keu jane na to Kothay se hoyechhe nikhonj Jani se kothay Ei shohore kon bagane Se hoye achhe phul Proti shondhyay papri mele diye Se abar bhore jhora bokul Lokkhi Ruksanara Aro yoto ghor chara Trostro o dishrehara Tokhoni jadukorera Nimeshe baniye dey Baganer phul Thik nirbhul Ebhabe meyera shob eke eke Phul hoye jay Notun bagane eshe Nijeke na bhalobeshe Fuler dolera sheshe Kotha bole heshe heshe Podmo golap jui chompa chameli Olo togor shephali Porarmukhira tora phul hoye roye geli hay Jani se kothay Ei shohore kon bagane Se hoye achhe phul Proti shondhyay papri mele diye Se abar bhore jhora bokul

Related songs

More songs you may enjoy.

Philosophical

Manush Chena Jay Ki

মানুষ চেনা যায় কি

Moheener Ghoraguli

"বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি চেনা সহজ নয় চিনতে লাগে ভয়"

Melancholic

Shongbigno Pakhikul

সংবিগ্ন পাখিকূল

Moheener Ghoraguli

"রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা আকাশে তখন থমকিয়ে আছে মেঘ বেদনাবিধুর রাডারের অলসতা- কিঞ্চিৎ সুখী পাখীদের সংবেগ"

Urban Romantic

Tomay Dilam

তোমায় দিলাম

Moheener Ghoraguli

"শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ"

Existential

Ami Dandike Roi Na

আমি ডানদিকে রই না

Moheener Ghoraguli

"আমি ডানদিকে রই না আমি বামদিকে রই না আমি দুই দিকেতেই রই পরান জলাঞ্জলি দিয়া রে"

Inspirational

Ayee Surey Bohudurey

এই সুরে বহুদূরে

Moheener Ghoraguli

"এই সুরে বহুদূরে চলে যাবো, চলে যাবো- পথ দেখাবো পথ দেখাবো আসলে এসো না এই নতুনপুরে আর ভাবনা নেই"

Philosophical

Dhadhar Thekeo Jotil Tumi

ধাঁধার থেকেও জটিল তুমি

Moheener Ghoraguli

"ধাঁধার থেকেও জটিল তুমি খিদের থেকেও স্পষ্ট কাজের মধ্যে অকাজ খালি মনের মধ্যে কষ্ট"

Discussion

Public comments for Shei Phuler Dol are available on the discussion page.

View discussion