Back to Library
Melancholic

সংবিগ্ন পাখিকূল Shongbigno Pakhikul

Moheener Ghoraguli

Shongbigno Pakhikul lyrics by Moheener Ghoraguli (1977). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা
আকাশে তখন থমকিয়ে আছে মেঘ
বেদনাবিধুর রাডারের অলসতা- কিঞ্চিৎ সুখী পাখীদের সংবেগ

এমন বিশাল বন্দরে বহুকাল
থামেনি আকাশবিহারী বিমান যান
এখানে ওখানে আগাছার জঞ্জাল
শূন্য ডাঙায় বায়ু বীতগতিবেগ
এমন ছবিতে কিশোরী মানায় ভালো
ফ্রকে মুখগুঁজে কাঁদে চুল এলোমেলো

চারণ দেখেছে এই ছবিখানি তাই
হৃদয়ে জমেছে শূন্যতা উড়ু মেঘ
চারণ ভোলেনা এই ছবিখানি তাই
বড় মায়া লাগে বড় তার উদ্বেগ

আকাশে তখন ঝড় এসে যাবে বলে
থমকিয়ে আছে মেঘ

Read in Banglish
Runway jure pore ache shudhu keu nei shunnota Akashe tokhon thomkiye ache megh Bedonabidhur radarer oloshota- kinchit shukhi pakhider shongbeg Emon bishal bondore bohukal Thameni akashbihari biman jan Ekhane okhane agachar jonjal Shunno dangay bayu bitogotibeg Emon chobite kishori manay bhalo Frock-e mukhu-guje kande chul elomelo Charon dekheche ei chobikhani tai Hridoye jomeche shunnota uru megh Charon bholena ei chobikhani tai Boro maya lage boro tar udbeg Akashe tokhon jhor eshe jabe bole Thomkiye ache megh

Related songs

More songs you may enjoy.

Melancholic

Kotha Diya Bondhu

কথা দিয়া বন্ধু

Moheener Ghoraguli

"কথা দিয়া বন্ধু ফিরা না আইলা এ কেমন কথা হায় কি দশা কানে বাজে তোমার কথা বুকে বাজে তাই ব্যথা"

Philosophical

Manush Chena Jay Ki

মানুষ চেনা যায় কি

Moheener Ghoraguli

"বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি চেনা সহজ নয় চিনতে লাগে ভয়"

Melancholic

Shara Raat

সারা রাত

Moheener Ghoraguli

"সারা রাত আমি হই শুধু আমার নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার"

Melancholic

Shei Phuler Dol

সেই ফুলের দল

Moheener Ghoraguli

"রাবেয়া কি রুকসানা ঠিক তো মনে পড়ে না অস্থির এ ভাবনা শুধু করে আনাগোনা ফেলে আসা দিন তার মিছে মনে হয় নামে কি বা আসে যায়"

Urban Romantic

Tomay Dilam

তোমায় দিলাম

Moheener Ghoraguli

"শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ"

Existential

Ami Dandike Roi Na

আমি ডানদিকে রই না

Moheener Ghoraguli

"আমি ডানদিকে রই না আমি বামদিকে রই না আমি দুই দিকেতেই রই পরান জলাঞ্জলি দিয়া রে"

Discussion

Public comments for Shongbigno Pakhikul are available on the discussion page.

View discussion