Back to Library
Patriotic

শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয় Sheikh Mujib Bangabandhu Sobai Koy

Shah Abdul Karim

Sheikh Mujib Bangabandhu Sobai Koy lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

ধরণ
বাউল
Lyrics

শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়
বন্ধু ছিলেন সত্য বটে
আসলে শত্রু নয় ॥

স্বার্থের জন্য স্বার্থপরে
ভারতকে বিভক্ত করে
তেইশ বছর শোষণের পরে
বাঙালি সচেতন হয় ॥

শোষণমুক্তি চেয়েছিলেন
শেখ মুজিব দায়িত্ব নিলেন
জনগণ সমর্থন দিলেন
ছাড়িয়া মরণের ভয় ॥

গণতন্ত্র সমাজতন্ত্র
এই ছিল তার মহামন্ত্র
ধর্ম নয় শোষণের যন্ত্র
নিরপেক্ষ সমুদয় ॥

এনে দিলেন স্বাধীনতা
তাই তো বলে জাতির পিতা
সাক্ষী বিশ্বের জনতা
এই কথা যে মিথ্যে নয় ॥

গোপন ষড়যন্ত্র করে
মুজিবকে সপরিবারে
অন্যায়ভাবে হত্যা করে
বিচার যে তার বাকি রয় ॥

দীর্ঘ একুশ বছর পরে
আজ বাংলার ঘরে ঘরে
আশার সঞ্চার হলো রে
হলো নতুন ভাব উদয় ॥

যারা বাংলা মায়ের ভক্ত
মনকে করে নিল শক্ত
লাখো লাখো শহীদের রক্ত
বৃথা যাবে না নিশ্চয় ॥

শুনি জ্ঞানীগুণীর কথা
শ্রেষ্ঠ হয় মানবতা
শেখ মুজিব জাতির পিতা
করিম বলে নাই সংশয় ॥

Read in Banglish
Sheikh Mujib Bangabandhu sobai koy Bondhu chilen sotto bote Ashole shotru noy || Swarther jonno swarthopore Bharatke bibhokto kore Teish bochor shoshoner pore Bangali shocheton hoy || Shoshonmukti cheyechilen Sheikh Mujib dayitto nilen Jonogon shomorthon dilen Chariya moroner bhoy || Gonotontro shomajtontro Ei chilo tar mohamontro Dhormo noy shoshoner jontro Niropekkho shomudoy || Ene dilen swadhinota Tai to bole jatir pita Shakkhi bishwer jonota Ei kotha je mitthe noy || Gopon shorojontro kore Mujibke shoporibare Onnyaybhabe hottya kore Bichar je tar baki roy || Dirgho ekush bochor pore Aj Banglar ghore ghore Ashar shonchar holo re Holo notun bhab udoy || Jara Bangla mayer bhokto Monke kore nilo shokto Lakho lakho shohider rokto Britha jabe na nishchoy || Shuni gyanigunir kotha Shreshtho hoy manobota Sheikh Mujib jatir pita Karim bole nai shongshoy ||

Related songs

More songs you may enjoy.

Celebratory

Shahjalaler Abas Bhumi Sylhet Jela Hoy

শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়

Shah Abdul Karim

"শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয় এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয় ॥"

Patriotic

Sonar Banglar Ghore Ghore

সোনার বাংলার ঘরে ঘরে

Shah Abdul Karim

"সোনার বাংলার ঘরে ঘরে সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া আনন্দে হাসিয়া চলিয়া পড়ে ॥"

Optimistic

Sudin Ashbe

সুদিন আসবে

Shah Abdul Karim

"সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে মর্ম বুঝে কর্ম কর মিলিয়া সকলে ॥"

Patriotic

Swadhin Banglar Itihash

স্বাধীন বাংলার ইতিহাস

Shah Abdul Karim

"স্বাধীন বাংলার ইতিহাস দুঃখ বলব কারে মনের দুঃখ বলব কারে বাঁচতে চাই বাঁচার উপায় নাই"

Inspirational

Desh Ebong Manusher Jodi Chao Unnoti

দেশ এবং মানুষের যদি চাও উন্নতি

Shah Abdul Karim

"দেশ এবং মানুষের যদি চাও উন্নতি গ্রামে গ্রামে গড়ো সমবায় সমিতি ॥ বিভেদ ভুলে যাও একে অন্যের হয়ে সাথি এক হয়ে দাঁড়াও দেশের সম্পদ বাড়াও"

Patriotic

Naiya Re, Banglar Nao Sajaiya

নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া

Shah Abdul Karim

"নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাব আমরা বাইয়া মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না থাকিতে সুজন নাইয়া যাব আমরা বাইয়া ॥"

Discussion

Public comments for Sheikh Mujib Bangabandhu Sobai Koy are available on the discussion page.

View discussion