Back to Library
Peaceful

শীতের সকালে Shiter Sokale

Winning

Read Shiter Sokale in Bengali and Banglish transliteration, from Ochena Shohore.

Updated

Release

1995

গীতিকার
চন্দন
কণ্ঠশিল্পী
চন্দন
ধরণ
আধুনিক
Lyrics

হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে

শিশির ভেজা মাঠ পেরিয়ে
নবীন রোদের ধারা আসে ভেসে
গাঁয়ের মাঠে মৃদু রোদে
প্রানের সারা যেন ওঠে জেগে
রাতের স্মৃতি হারায় আড়ালে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে

সুবাস জড়ানো ঝরা ফুলে
উঠোন ভরে ওঠে রঙিন হয়ে
ছেড়া কাগজে আগুন জ্বেলে
উল্লাসে মেতে ওঠে কিছু ছেলে
পুরোনো সময় তারা যায় যে ভুলে

ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে

Read in Banglish
Himel bhore bhashé Kuyashari megh Joriye rakhe tar anchole Dhire dhire heshe Chhoriye pore Diner alo Shiter sokale Shishir bheja math periye Nobin roder dhara ashe bhashé Gayer mathe mridu rode Praner shara jeno uthe jege Rater sriti haray arale Dhire dhire heshe Chhoriye pore Diner alo Shiter sokale Shubash jorano jhora phule Uthon bhore uthe rongin hoye Chera kagoje agun jwele Ullashe mete uthe kichu chhele Purono somoy tara jay je bhule Dhire dhire heshe Chhoriye pore Diner alo Shiter sokale

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Dhumketu

ধুমকেতু

Winning

"নিঝুম শহরে বৃষ্টি ধোয়া রাত্রি মৌন ক্লান্ত আমি সময়ের যাত্রী পিছু ফেলে যেতে চাই সকল মায়া মনের কোণে তবু কিসের ছায়া"

Romantic

Hridoy Jure Joto Bhalobasa

হৃদয় জুড়ে যত ভালোবাসা

Winning

"হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেবো ভেবে স্বপ্নীল মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে"

Melancholic

Ochena Shohore

অচেনা শহরে

Winning

"এক স্বচ্ছ অনাবিল আকাশে মেঘ ভাসে প্রশান্ত সময়ের পটভূমিতে রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে"

Melancholic

Oi Dur Paharer Dhare

ঐ দুর পাহাড়ের ধারে

Winning

"ঐ দুর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে"

Whimsical

Patar Gaan

পাতার গান

Joler Gaan

"আমি একটা পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায়। মাথা ভরা সবুজ কচি পাতা গাছটাকে ছাতা মনে হয়।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Discussion

Public comments for Shiter Sokale are available on the discussion page.

View discussion