ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে।
জীবন্ত শব নিত্য মোরা চিতাগ্নিতে মরি জ্বলে॥
আজ হিমালয় হিমে ভরা
দারিদ্র্য-শোক-ব্যাধি-জরা,
নাই যৌবন, যেদিন হতে শক্তিময়ী গেছিস চলে॥
(তুই) ছিন্নমস্তা হয়েছিস তাই, হানাহানি হয় ভারতে
নিত্য-আনন্দিনী, কেন টানিস নিরানন্দ পথে?
শিব-সীমন্তিনী বেশে
খেল মা আবার হেসে হেসে।
ভারত মহাভারত হবে, আয় মা ফিরে মায়ের কোলে॥
Discussion
Public comments for Bharat Shmashan Holo Ma are available on the discussion page.
View discussion