শৃঙ্গার রস বুঝিবে কে Shringar Rosh Bujhibe Ke

Chandidas

শৃঙ্গার রস বুঝিবে কে?
সব রস সার শৃঙ্গার এ।।

শৃঙ্গার রসের মরম বুঝে।
মরম বুঝিয়া ধরম যজে।।

রসিক ভকত শৃঙ্গারে মরা।
সকল রসের শৃঙ্গার সারা।।

কিশোরা কিশোরী দুইটি জন।
শৃঙ্গার রসের মূরতি হন।।

গুরু বস্তু এবে বলিব কায়?
বিরিঞ্চি ভবাদি সীমা না পায়।।

কিশোরা কিশোরী যাহাকে ভজে।
গুরু বস্তু সেই সদা যজে।।

চণ্ডীদাস কহে না বুঝে কেহ।
যে জন রসিক বুঝয়ে সেহ।।

বাংলিশ/Banglish

Shringar rosh bujhibe ke? Sob rosh sar shringar e. Shringar rosher morom bujhe. Morom bujiya dhorom yoje. Rosik bhokoto shringare mora. Sokol rosher shringar sara. Kishora kishori duiti jon. Shringar rosher muroti hon. Guru bostu ebe bolibo kay? Birinchi bhobadi sima na pay. Kishora kishori jahake bhoje. Guru bostu sei soda yoje. Chandidas kohe na bujhe keho. Je jon rosik bujhoye sheho.

Discussion

Public comments for Shringar Rosh Bujhibe Ke are available on the discussion page.

View discussion