Back to Library
Mystical

সজনি শুনগো মানুষের কাজ Sojoni Shunogo Manusher Kaj

Chandidas

Sojoni Shunogo Manusher Kaj lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

সজনি শুনগো মানুষের কাজ।
এ তিন ভুবনে, সে সব বচনে,
কহিতে বাসিবেক লাজ।।

কমল উপরে, জলের বসতি,
তাহাতে বসিল তারা।
তাহাদের তাহাদের, রসিক মানুষ,
পরাণে হানিছে হারা।।

সুমেরু উপরে, ভ্রমর পশিল,
ভ্রমর ধরি ফুল।
তাহাদের তাহাদের, রসিক মানুষ,
হারায়েছে জাতি কুল।।

হরিণ দেখিয়া, বেয়াধ পলায়,
কমলে গেল সে ভৃঙ্গ।
যমের ভিতরে, আলসের বসতি,
রাহুতে গিলিছে চন্দ্র।।

সুমেরু উপরে, ভ্রমর পশিল,
এ কথা বুঝিবে কে?
চণ্ডীদাস কহে, রসিক হইলে,
বুঝিতে পারিবে সে।।

Read in Banglish
Sojoni shunogo manusher kaj. E tin bhubone, se sob bochone, Kohite bashibek laj.. Komol upore, joler boshoti, Tahate boshilo tara. Tahader tahader, roshik manush, Porane haniche hara.. Sumeru upore, bhromor poshilo, Bhromor dhori phul. Tahader tahader, roshik manush, Harayechhe jati kul.. Horin dekhiya, beyadh polay, Komole gelo se bhringo. Jomer bhitore, alosher boshoti, Rahute gilichhe chondro.. Sumeru upore, bhromor poshilo, E kotha bujhibe ke? Chondidas kohe, roshik hoile, Bujhite paribe se..

Related songs

More songs you may enjoy.

Devotional

Sahaj Achhar Sahaj Bichar Sahaj Boli Je Kay

সহজ আচার সহজ বিচার সহজ বলি যে কায়

Chandidas

"সহজ আচার, সহজ বিচার, সহজ বলি যে কায়। কেমন বরণ, কিসের গঠন, বিবরিয়া কহ তায়।।"

Philosophical

Sahaj Sahaj Sabai Kahaye

সহজ সহজ সবাই কহয়ে

Chandidas

"সহজ সহজ, সবাই কহয়ে, সহজ জানিবে কে। তিমির অন্ধকার, যে হইয়াছে পার, সহজ জেনেছে সে।।"

Devotional

Se Kemon Juboti Kuloboti Soti

সে কেমন যুবতী কুলবতী সতী

Chandidas

"সে কেমন যুবতী, কুলবতী সতী, সুন্দর সুমতি সার। হিয়ার মাঝারে, নায়কে লুকাইয়া, ভব নদী হয় পার।।"

Devotional

Shringar Rosh Bujhibe Ke

শৃঙ্গার রস বুঝিবে কে

Chandidas

"শৃঙ্গার রস বুঝিবে কে? সব রস সার শৃঙ্গার এ।। শৃঙ্গার রসের মরম বুঝে। মরম বুঝিয়া ধরম যজে।।"

Devotional

Mila Amila Dui Rosher Lokkhon

মিলা অমিলা দুই রসের লক্ষণ

Chandidas

"রাগাত্মিক পদ ।। মিলা অমিলা দুই রসের লক্ষণ। নায়ক নায়িকা নাম লক্ষণ কথন।।"

Devotional

Nijo Deho Diya Bhojite Pare

নিজ দেহ দিয়া ভজিতে পারে

Chandidas

"নিজ দেহ দিয়া ভজিতে পারে। সহজ পিরীতি বলিব তারে।। সহজে রসিক করয়ে প্রীত। রাগের ভজন এমন রীত।।"

Discussion

Public comments for Sojoni Shunogo Manusher Kaj are available on the discussion page.

View discussion