শ্ৰীরাধার রূপলাবণ্য হরি নব সুতারুণ্য
শ্ৰীকৃষ্ণের নয়ন তুলিল
মজিয়া পিরিতি রসে নবাকৈশোর বয়সে
রাধাপ্রেমে দাসখত দিল।
প্ৰেমারস অস্বাদনে পিপাসা বাড়িয়া মনে
মনোবাঞ্ছা পূরণ না হইল।
ভাবকান্তি সুবিলাসে এই তিন অভিলাষে
দুই অঙ্গে একাঙ্গ হইল
সঙ্গে নিয়ে সঙ্গোপাঙ্গ রাম রায় নিত্যানন্দ
মহাদেব অদ্বৈত হইল।
হুংকার গর্জন ধ্বনি শুনিয়ে কাঁপে মেদিনী
ধন্য চৈতন্য আনিল।
স্বরূপাদি রঘুনাথ প্রভুর যে প্রিয় পাত্র
সঙ্গে করি নামিয়ে আনিল।
অনর্পিত প্ৰেমধন অযাচনে বিতরণ
রাধারমণ বঞ্চিত হইল।
Discussion
Public comments for Shriradhar Rupolabonyo Hori Nobo Sutaraunyo are available on the discussion page.
View discussion