শুধু একটুখানি চাওয়া Shudhu Ektukhani Chawa

Geeta Dutt

শুধু একটুখানি চাওয়া—
আর একটুখানি পাওয়া,
সেই আবেশে হোকনা মধুর
আমার এ গান গাওয়া।

নদী যেমন করে এসে
নীল সাগরে মেশে
তেমন করেই তোমার মাঝে
আমার মিশে যাওয়া।

জানিনা কোথায় ভেসে যাই,
কোন সে দূরে আজ দুজনে
হারিয়ে যেতে চাই।
কোন্ সে কুলে শেষ হবে এই
সোনার তরী বাওয়া।

এই স্বপ্ন ভরা দেশে,
যাক না কেন ভেসে,
নতুন গানের স্বরলিপি
লেখে দখিণ হাওয়া।
ছন্দে তারই হোকনা মধুর
তোমায় কাছে পাওয়া।

বাংলিশ/Banglish

Shudhu ektukhani chawa— ar ektukhani pawa, sei abeshe hok-na modhur amar e gaan gawa. Nodi jemon kore eshe nil sagore meshe temon korei tomar majhe amar mishe jawa. Janina kothay bheshe jai, kon she dure aaj dujone hariye jete chai. Kon she kule shesh hobe ei shonar tori bawa. Ei shopno bhora deshe, yak na keno bheshe, notun ganer shorolipi lekhe dokhin hawa. Chhonde tari hok-na modhur tomay kachhe pawa.

Discussion

Public comments for Shudhu Ektukhani Chawa are available on the discussion page.

View discussion