কবে কোন্ তারা জ্বলা রাতের ছায়ায় Kobe Kon Tara Jwola Raater Chhayay

Geeta Dutt

কবে কোন্ তারা জ্বলা রাতের ছায়ায়,
ঘুমভাঙা নামহারা ফুলের মায়ায় ।
আমরা দু’জনে এসেছি
দু’জনারে ভালোবেসেছি ।।

আধ ফোঁটা মল্লিকা লতা
শুনে গেছে দু’জনার কথা
পল্লবে মৌসুমী যেমন হাসে
তারই অনুরাগে হেসেছি ।।

পাখীরা যেমন করে পালক ঝরায়
দিনগুলি তারি মতো ঝরেছে হাওয়ায় ।
কুলভাঙা সাগরের গানে,
অজানারে ছুঁয়ে গেছি প্রাণে
পাল তোলা ঢেউ তোলা নদীর মতো
তারই কলতানে ভেসেছি ।।

বাংলিশ/Banglish

Kobe kon tara jwola raater chhayay, Ghumbhanga namhara phuler mayay. Amra du-jone eshechi Du-jonare bhalobeshechi. Aadh phonta mollika lota Shune geche du-jonar kotha Pollobe moushumi jemon hashe Taari onurage hesechi. Paakhira jemon kore palok jhoray Dinguli tari moto jhoreche haway. Kulbhanga sagorer gaane, Ajanare chuye gechi prane Paal tola dheu tola nodir moto Taari kolotane bheshechi.

Discussion

Public comments for Kobe Kon Tara Jwola Raater Chhayay are available on the discussion page.

View discussion