শুন মনোচোরের বাঁশি করিরে মানা
মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা
শাশুড়ী-ননদী বৈরী গুরু গঞ্জনা
জ্বালার উপর জ্বালা রে বাঁশি পরানে সহে না
কঠিন হৃদয় বাঁশি লাজ-ভয় রাখ না
অবলা বধিবার লাগিরে বাঁশি বিধাতার সৃজনা
যার হাতে পড় বাঁশি করে তার সাধনা
শ্ৰী রাধারমণে ভনেরে বাঁশি আর বাইজনা
Discussion
Public comments for Shun Monochorer Banshi Korire Mana are available on the discussion page.
View discussion