শুনগো কিশোরী বাজে গো বাঁশরী
নিকুঞ্জ কানন বনে
শুক পিক সব করে কলরব
মধুর মুরলী গানে।
মনের বেদনা বিচ্ছেদ যাতনা
এত যাহার কারণে
আসিল সেজন করগো যতন
মিলোগো তাহার সনে।।
মেলিয়া নয়ন করিয়া দর্শন
পুলক আনন্দ মনে
করিয়া আদর পুস্পশয্যা পর
বসিলেন দুইজনে।।
শ্ৰীরূপ মঞ্জরী অধিকারী
ললিতাদি সখীগণে
যতেশ্বরীগণ আনন্দে মগন
কহে শ্ৰীরাধারমণে।
Discussion
Public comments for Shunogo Kishori Baje Go Banshori are available on the discussion page.
View discussion