নাগর কালিয়া ও ধীরে ধীরে তুমি যাইও
বন্ধুরে উপরে মেঘের ছটা সঙ্গে শোভে পীত ধড়া রে।
দারুন মেঘের ডাক পাড়া পড়শি জাগেরে
কেমনে যাইবায় গোয়াল পাড়া।
বন্ধুরে নুপুর না দিও পায় দৌড় না দিও তায়
চরণে ফুটিবায় চাইও কাটা।
নুপুরের ধ্বনি শুনি জাগিবে কালননদী
চোরা বলিয়া দিবে খোটা।
সারি শুকে গান গায় আমার কলঙ্ক তায়
পুবেতে উদয় হইল। ভানু।
শ্রীরাধারমণে গায় বিদায় হইল কৃষ্ণরায়
রাই কাছে বিদায় মাগে কানু।।
Discussion
Public comments for Nagar Kaliya are available on the discussion page.
View discussion