শ্যামের বাঁশি মন মজাইল
মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল।।
শ্যামের বাঁশির মোহর সুর মনেতে বাজিল
ভুলিতে না পারি তারে একী জ্বালা হইল।।
কর্ণ নিল বাঁশির টানে নয়ন নিল রূপবানে
শ্যামরূপ ভুজঙ্গ হইয়া দংশিল হৃদয় কোণে।।
সে বিষের এমন জ্বালা অবশ্য হইলাম অবলা
বিষম জ্বালায় প্ৰাণ আমার অবশ্য হইল।।
ভাইবে রাধারমণ বলে কে করিবে ভাল
শ্যামারূপ হেরিয়া রাধার পরান জুড়াইল।
Discussion
Public comments for Shyamer Banshi Mon Mojailo are available on the discussion page.
View discussion