আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া রূপে আমায় পাগল করিল।
কিক্ষেণে গো গিয়াছিলাম, বিজলী ছটকে রূপ নয়নে হেরিলাম
আমায় অঙ্গুলি হেলাইয়া শ্যামে কি বলিল গো।
যদি আমি হইতাম পাখি উড়িয়া গিয়া শ্যামরূপ দেখি
দারুণ বিধিয়ে বুঝি পাখা আমায় নাহি দিল গো।
ভাইবে রাধারমণ বলে রূপ হেরিলাম তরুমুলে গো
এবার আমার মনের দুঃখ মনেতে রহিল গো।
Discussion
Public comments for Ami Ki Herilam Go are available on the discussion page.
View discussion