শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী
কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি
বাঁশির সুরে রইতে না দেয় ঘরে গো সজনী
কলসীতে নাই গো জল এ কি হল অসম্ভব
একাকিনী যাব আমি জলে গো সজনী
ছোটমুটি রাস্তাকিনি হাঁটিতে না পারে ধনী
শ্যাম অঙ্গে লাগিয়া গেল ধাক্কা গো সজনী
ভাইবে রাধারমণ বলে বাঁশির জ্বালায় অঙ্গ জ্বলে
কুল গেলে হইব দেখা শ্যাম কালিয়ার সনে গো সজনী।
Discussion
Public comments for Shyamer Banshiye Ki Korito Pare Sajoni are available on the discussion page.
View discussion