ও প্ৰাণ সখীগো নিশিগত প্ৰাণনাথ আইল না
এগো আইল না গো চিকন কালা আশা পূর্ণ হইল না।
লবঙ্গ মালতীর কলি বিনা সুতে মালা গাঁথি গো
আমার গাথা মালা হইল বাসি শ্যামগলে দিলাম না।।
বিদেশেতে যার পতি সে-বা নারীর কিবা গতি গো
এগো দুরন্ত যৌবনের কালে যুবতীর প্রাণ বেঁচে না।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
এগো কুন রমণী পাইয়া শ্যামে আমায় মনে করে না।
Discussion
Public comments for O Pran Sokhigo Nishigoto Prannath Ailo Na are available on the discussion page.
View discussion