শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া
কেনে আইলাম জলের ঘাটে নিষেধ না মানিয়া গো।।
একে তা অবলা নারী দেখো গো আসিয়া
জলের ঘাটে গেলাম গো সখী আনা জল পালাইয়া।।
শাশুড়ী ননদী বৈরী খাইলো গো জ্বালাইয়া
জলের ঘাটে পাইয়া গো সখী বন্ধে না দিলো আছাড়িয়া।
ভাবিয়া রাধারমণ বলে তোরা দেখগো আসিয়া
দুই নয়নের জলে আমার বুক তা যায় ভাসিয়া।
Discussion
Public comments for Shyamrup Heriya Go Prane Mori Go Juriya are available on the discussion page.
View discussion