রোদের গায়ে জল
চাওয়ার মতো রাখা,
গাছের পায়ে স্থল
ছায়ার পাশে আঁকা,
সাঁঝের যেমন আঁধার পেলে মায়ায় নতশির
তোমার কাছে যাওয়া যেন সমুদ্দুরের তীর,
সাঁঝের যেমন আঁধার পেলে মায়ায় নতশির
তোমার কাছে যাওয়া যেন সমুদ্দুরের তীর।
উড়ে উড়ে দূরে দূরে মেঘে যাবে ভেসে
আকাশ দেবে তারার ডানা তারায় যাবে শেষে,
পাখির যেমন শীতের আশা অন্যদেশে নীড়
তোমার কাছে যাওয়া যেন সমুদ্দুরের তীর,
পাখির যেমন শীতের আশা অন্যদেশে নীড়
তোমার কাছে যাওয়া যেন সমুদ্দুরের তীর।
যেতে যেতে পাহাড় আসে, আসে দুখের রাত
বৃষ্টি নামে হাতের পাতায় ব্যথারই আঘাত,
সুরের যেমন সূদুর যাওয়া হাওয়ার মতো ধীর
তোমার কাছে যাওয়া যেন সমুদ্দুরের তীর,
সুরের যেমন সূদুর যাওয়া হাওয়ার মতো ধীর
তোমার কাছে যাওয়া যেন সমুদ্দুরের তীর,
সমুদ্দুরের তীর, সমুদ্দুরের তীর..
Discussion
Public comments for Somuddur are available on the discussion page.
View discussion